রগরগে নীল ছবির নায়ক বিজেপির যুব মোর্চার নেতা, আর তাকে শো-কজের পরেও সে আবার প্রচারে, নিন্দায় সরব শাসকদল - The News Lion

রগরগে নীল ছবির নায়ক বিজেপির যুব মোর্চার নেতা, আর তাকে শো-কজের পরেও সে আবার প্রচারে, নিন্দায় সরব শাসকদল

 


দি নিউজ লায়নঃ   বিজেপির যুবমোর্চার নেতা দুর্গাপুর স্টিল টাউনশীপের বাসিন্দা জিত চক্রবর্তী নীল ছবি করে তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে।রগরগে সেই নীল ছবির ভিডিও বিদ্যুতগতিতে ভাইরাল দুর্গাপুরে।জিত চক্রবর্তীকে প্রথমে দুর্গাপুর পুর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরীর সাথে প্রচারে দেখা গিয়েছিল।আর তাই নিয়ে গেরুয়া শিবিরেও ঝড় ওঠে।দলের পক্ষ থেকে আসানসোল জেলা বিজেপির সাধারন সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, ঐ যুবনেতাকে দলের পক্ষ থেকে শো-কজ করা হয়েছে। কিন্তু সেটা যে ""লোকদেখানো  শো-কজ"" তা বলছেন অনেকেই কারন ওই নীলছবির নায়ককে ফের বুক ফুলিয়ে ঘুরতে দেখা গেল এবার পশ্চিম বর্ধমানের গেরুয়া শিবিরের প্রার্থী লক্ষন ঘোড়ুই এর সঙ্গে ভোট প্রচারে একেবারে  প্রার্থীর পাশেই। 


একদিকে জিৎ চক্রবর্তী নামের  বিজেপির যুবনেতার বিরুদ্ধে নীল ছবি করার অভিযোগ আবার  লক্ষন ঘোড়ুই কেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে তার দলেরই মহিলা নেত্রী চন্দ্রমল্লিকা গোস্বামী ব্যানার্জি।  গেরুয়া শিবিরের নেতাদের বিরুদ্ধে এমন সব চাঞ্চল্যকর অভিযোগ দেখে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসকদল।পশ্চিম বর্ধমানের টিএমসি নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন,এই সব নেতা যাদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে।এই দল আবার সোনার বাঙলা গড়বে বলছে।নীল ছবির নায়করা দলের নেতা।কি হাল হবে ভাবুন।।


একদিকে নীল ছবির রগরগে দৃশ্যের ভিডিও একমুহুর্তে দুর্গাপুরের বহু মানুষের মোবাইলে।যার নায়ক বিজেপির যুব নেতা জিত চক্রবর্তী। আবার অন্যদিকে চন্দ্রমল্লিকা গোস্বামী ব্যানার্জির দলের পশ্চিম বর্ধমানের গেরুয়া শিবিরের মুখ লক্ষন ঘোড়ুইর বিরুদ্ধে তোলা চাঞ্চল্যকর অভিযোগের ভিডিও এখন অনেকের মোবাইলে।সব মিলিয়ে দুর্গাপুরে চরম বিড়ম্বনাতে গেরুয়া শিবির।যদিও লক্ষন ঘোড়ুই জানিয়েছেন কোনও বিড়ম্বনা নেই।মানুষ দারুন ভাবে আমাদের পক্ষে সাড়া দিচ্ছেন প্রচারে।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.